২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের অসাবধানতার কারণে করাচি ফ্লাইট ৫ ঘন্টা বিলম্বিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের করাচি ফ্লাইট বিজি-০৩১ মঙ্গলবার পাঁচ ঘন্টারও বেশি সময় বিলম্বিত হয়। বিমানের খাবারের গাড়ি অসাবধানবশত এয়ারবাসটির ক্ষতি সাধন করাই এ বিলম্বের কারণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বিমান সূত্র জানায়, বিমানের করাচি ফ্লাইট ১৩৮ জন যাত্রী নিয়ে বেলা ১২টায় জিয়া বিমানবন্দর ত্যাগ করার কথা ছিলো। কিন্তু এর আগেই খাবারের গাড়ি এয়ারবাসটির দরজায় ধাক্কা দিলে এটি ক্ষতিগ্রস্ত হয়।

উড়োজাজটিকে হ্যাংগারে নিয়ে মেরামতের পর এর উড্ডয়নের সময় প্রথমে বিকেল সাড়ে ৪টা ও পরে ৫টা নির্ধারণ করা হয়।

অনির্ধারিত এ বিলম্বের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

গত এক সপ্তাহে বিমানের ধর্মঘট এবং দুটি ডিসি-১০ এবং একটি এফ-২৮ যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।