ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার এক শিশু শ্রমিকসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দু’জন শ্রমিক।
নিহত শ্রমিকরা হলো, ভাঙ্গা পৌর এলাকার হোগলাকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন (১২) এবং কান্দি গ্রামের রাজমিস্ত্রি বককার মাতুব্বর (৫০)।
এ ঘটনায় আহত শিশু শ্রমিক কামরুল (১১) ও শাহাদাত হোসেনের (৪৫) উভয়ের বাড়ি ভাঙ্গার হোগলাকন্দি গ্রামে। আহত দু’জনকে ভাঙ্গা থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবসী সূত্র জানা যায়, কান্দি গ্রামের প্রবাসী বাশার তালুকদাররের বাড়িতে একটি মসজিদের নির্মাণ কাজ করার সময় দুপুর সাড়ে বারটায় পাশ্ববর্তী পিডিবি’র বৈদ্যুতিক তারের সাথে একটি রডের সংযোগের ফলে এদুর্ঘটনা ঘটে।
