মাহে রমজান উপলক্ষে শেখ হাসিনার বাণী
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ভোগ, বিলাস, ক্রোধ, উচ্ছৃংখলতা ও হানাহানি ত্যাগ এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠোর সংগ্রামের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনই পবিত্র মাহে রমজানের শিক্ষা।
মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্ব এক অস্থির সময় পার করছে। সন্ত্রাস, সংঘাত, যুদ্ধ পরিস্থিতি, প্রতিহিংসা, অবিশ্বাস এবং মূল্যবোধের অবক্ষয় এক নৈরাজ্য ও হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। অন্যদিকে দেশে বিরাজ করছে পবিত্র রমজানের চেতনা পরীপন্থী দুঃশাসন। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে প্রতিটি মানুষ দিশেহারা।
বাণীতে শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সৌহার্দ্য কামনা করে সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও পবিত্র এ মাসের বরকতে দেশে ভ্রতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি রমজান মাসের পবিত্রতা রক্ষায় জীবনের সর্বস্তরের পরিমিতবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
