২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সরকারি অফিস সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, মাঝে ১৫ মিনিট বিরতি

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নতুন সময়সূচি অনুযায়ি, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের অফিস খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট হতে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এক তথ্য বিবরনী থেকে এ কথা জানা গেছে।

ব্যাংক, ডাক, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে অফিস সময়সূচি নির্ধারণ করবে বলে বিবরণীতে উল্লেখ করা হয়।

সুপ্রীম কোর্ট এবং এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রীম কোর্ট নির্ধারণ করবে।