২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ আলোচনা শেষে দেশে ফিরেছে বিটিএমএ প্রতিনিধিরা

তাইওয়ানে ছয়দিনের সফর শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন’র (বিটিএমএ) একটি বিনিয়োগ প্রতিনিধি দল রোববার দেশে ফিরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

দলটি তাইপের বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে প্রযুক্তি’র ব্যবহার এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কয়েকটি বৈঠক করেন। তাইওয়ানের রাজধানী তাইপের উদ্দেশ্যে প্রতিনিধি দল ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে।

প্রতিনিধি দলটি তাইওয়ানের অর্র্থ বিষয়ক মন্ত্রণালয়ের পলিটিক্যাল ডেপুটি মিনিস্টার রুচি-লং চিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. গ্যারি সং হুয়াং লি, টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান থমস ওয়াই.টি হাং, তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভলপমেন্ট কাউন্সিলের ওয়ালিয়ার ইয়ে ভিপ, তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের ড. চিলি মিং ইয়ং, সরকারের উপদেষ্টা এবং অন্যান্য উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে।

প্রতিনিধি দল তাইওয়ানের টেক্সটাইল প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন, টেক্সটাইল খাতে তাইওয়ানের নিজস্ব উদ্ভাবিত পযুক্তির ব্যবহার প্রত্যক্ষ করেন। তাইওয়ানের টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান বাংলাদেশে একজন বিশেষজ্ঞ পাঠানোর ব্যপারে আগ্রহ দেখিয়েছেন।