মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামী-ভাগ্নে নিহত, আহত ৩৫
ঢাকা-আরিচা মহাসড়কে ফেলিয়ায় সোমবার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামী-ভাগ্নে নিহত হয়েছে। এসময় আরও ৩৫ জন আহত হয়েছে।
নিহতরা হলো, ধামরাইয়ের গাওয়াইল গ্রামের মুন্নী (৩৫) এবং আমজাদ হোসেন (৩২)। তারা উভয়েই গার্মেন্টস কর্মী।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সকাল সাতটায় ধামরাই উপজেলার ফেলিয়া নামক স্থানে সাভার ইপিজেড এলাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মিনিবাসের (ঢাকা-মেট্টো চ-৩০৫০) সাথে আরিচাগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্টো ট-০২-০৫৫২) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মুন্নী ও আমজাদ নিহত হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতরা সকলেই সাভার ইপিজেডের রেড পয়েন্ট গার্শেন্টস কারখানার কর্মী।
আহতদের ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
