২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের কলাপাড়ায় রূপালী ইলিশে সয়লাব

কলাপাড়ার কুয়াকাটা, মহীপুর, আলীপুর এবং খালগোড়াগঞ্জসহ গোটা উপকূল এলাকায় বর্তমানে ইলিশের আমদানি প্রচুর।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এ অঞ্চলের ব্যবসায়ী, জেলেসহ সাগরপাড়ের সব শ্রেণীর মানুষ এতো ইলিশের আমদানি এ বছর আর দেখেনি।

সূত্র জানায়, প্রতিটি জেলে নৌকা, ট্রলার এক ট্রিপে কমপক্ষে ৫০ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকার মাছ শিকার করছে।

এখানকার আড়তগুলো পরিণত হয়েছে ইলিশের মোকামে।

বড় আড়তগুলোতে বর্তমানে গড়ে দুই/তিনশ’ মণ থেকে পাঁচ/ছয়শ’ মণ ইলিশের আমদানি হচ্ছে।

কুয়াকাটার আড়তদার শাহ আলম বিডিনিউজকে জানান, শুক্রবারে তার গদিতে এক জো’তে ৫৪ মণ ইলিশ আমদানি হয়েছে।

সর্বোপরি এ অঞ্চলে ইলিশের প্রচুর আমদানিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।