২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্কুলছাত্রী মিলি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে স্কুলছাত্রী মিলি ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল, অবরোধ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মিলি হত্যার বিচার আন্দোলন কমিটির উদ্যোগে মিলির মা হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি আবেদা রায়হান ও সাধারণ সম্পাদক কল্পনা রায় প্রমুখ।

বক্তারা ডিএনএ পরীক্ষার ফলাফল বাতিল করে সরাসরি মিলি হত্যার বিচার প্রক্রিয়া শুরুর আহবান জানান। এ উপলক্ষে রোববার সাহেব বাজার থেকে কোর্ট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এদিকে, সিআইডির তদন্ত কর্মকর্তা তিন আসামি লিয়ন, মিনার ও ফজলুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ১৯ সেপ্টেম্বর আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেছে।