২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে মোদীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 01:01 PM

Updated : 25 Jul 2022, 05:04 PM

ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ঈদের আগের দিন শনিবার এই শুভেচ্ছা বার্তা পাঠান প্রতিবেশী দেশের সরকার প্রধান

শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন, “আমাদের জনগণের এগিয়ে যাওয়ার এই সময়ে, এই উৎসব আমাদেরকে ত্যাগ ও সুখ-দুঃখ বিনিময়ের মূল্যবোধকে স্মরণ করিয়ে দিচ্ছে।

”বিশেষ করে, আমাদের সমাজের কম সৌভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থই আমাদের দুজনের এবং আমাদের সরকারের অগ্রাধিকার।”

প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত ও বাংলাদেশের সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও বেগবান করতে আমাদের যে অঙ্গীকার, ক্রমবর্ধমান জটিল ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশের মধ্যেও সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আমাদের জনগণের জন্য সমন্বিত অগ্রগতির ধারা আমরা চলমান রাখতে পারি।”

আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যাবেন, এসব বিষয় নিয়ে তখন বিশদ আলোচনার আগ্রহের কথা শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন মোদী।