২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরকার আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সুরকার ও সংগীত পরিচালক আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 05:13 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

এক শোকবার্তায় তিনি এই সুরকারের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান আলম খান। ৭৭ বছর বয়সী এই সুরকার কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।

সুরকার আলম খানের চিরবিদায়  

সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে ১৯৪৪ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া এই গুণী সুরকার পপসম্রাটখ্যাত আজম খানের বড় ভাই।

ষাটের দশকের শুরুর দিকে সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন আলম খান। আর ১৯৭০ সালে ‘কাচ কাটা হীরে’ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন।

‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ এর মত জনপ্রিয় গানের এই সুরকার মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।