২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত এক

ঢাকার মাতুয়াইল এলাকায় ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে, যিনি নিজেও পেশায় একজন ট্রাক শ্রমিক ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2022, 01:14 PM

Updated : 02 Aug 2022, 01:56 PM

শুক্রবার সকাল সাড়ে ৮দিকে মাতুয়াইল-ডেমরা রোডে সিদ্দিক আলী নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে গুরুতর অবস্থায় সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সিদ্দিকের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।