২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সচিব, কূটনীতিক ও কলাম লেখক মহিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 12:24 AM

Updated : 02 Aug 2022, 01:51 PM

এক শোক বার্তায় তিনি বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ইউরোপের পাকিস্তান দূতাবাসগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে মহিউদ্দিন আহমদ প্রথম পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।

“১৯৭১ সালে তিনি লন্ডনের পাকিস্তান হাই কমিশনের দ্বিতীয় সচিবের পদ ছেড়ে দিয়ে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক কাজ করেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

৮০ বছর বয়সী মহিউদ্দিন আহমেদ লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরার বাসায় তার মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পুরনো খবর:

চলে গেলেন একাত্তরের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ