২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শতাব্দীর ধাক্কায় হানিফের ‘হেলপারের’ মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীতে বাসের ধাক্কায় হানিফ পরিবহনের এক চালকের সহকারীর মৃত্যুর ঘটনায় শতাব্দী পরিবহনের এক বাসের চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 01:36 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ জানিয়েছে, শতাব্দী পরিবহনের ওই বাসের চালক জিয়াকে (২৮) রোববার রাতে মিরপুর শাহআলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৭ জুন রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে শতাব্দী পরিবহনের বাসটি ইউটার্ন নেওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেবা গ্রিন লাইনের গাড়িকে ধাক্কা দেয়।

ওই ধাক্কায় সেবা গ্রীন লাইনের বাসটি কাউন্টারের সামনে থাকা হানিফ পরিবহনের একটি বাসের পেছন দিকে ধাক্কা খায়। তাতে হানিফ পরিবহনের চালকের সহকারী আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মতিনের। ওই ঘটনায় তার পরিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দয়ের করেছেন।