২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 02:06 AM

Updated : 02 Aug 2022, 01:49 PM

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, “শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মন্ত্রী। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।”

দীপু মনি তার সরকারি বাসায় আইসোলেশন আছেন বলে জানিয়েছেন এম এ খায়ের।

মহামারীর প্রথম বছর ২০২০ সালের ডিসেম্বরেও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠেন দীপু মনি।