২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: ১৩ দিনে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে গত ১৩ দিনে চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 11:04 AM

Updated : 02 Aug 2022, 01:49 PM

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ শুক্রবার মো. হেলাল উদ্দিন মোল্লা নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ মক্কায় মারা যান। তার বাড়ি জয়পুরহাটে।

এদিন রামুজা বেগম নামে কুমিল্লার এক নারীও মক্কায় মারা যান। তার আগের দিন নুরুল আমিন নামে নোয়াখালীর এক বৃদ্ধ মারা যান। ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি।

গত ৫ জুন থেকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, শুক্রবার পর্যন্ত ১৮ হাজার  ৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪হাজার ৬৫৬ জন।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪৮টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭টি, সৌদি এয়ারলাইন্স ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট পরিচালনা করে।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

আরও খবর

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু  

হজে গিয়ে নোয়াখালীর বৃদ্ধের মৃত্যু