প্রগতি সরণিতে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে আগুন
রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগে পুড়ে গেছে একটি বাস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার সন্ধ্যায় নর্দ্দা এলাকায় তুরাগ পরিহনের ওই চলন্ত বাসে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলে।
“বাসের ব্যাটারি থেকে শর্ট-সার্কিট হয়ে আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আগুনে বাসটি পুড়ে গিয়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর যাত্রী ও বাসের কর্মীরা সবাই অক্ষত অবস্থায় বাস থেকে নেমে গিয়েছিলেন বলে জানান খালেদা ইয়াসমিন।
