অধিকারের নিবন্ধন নবায়ন না করায় জাতিসংঘের উদ্বেগ
বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন নবায়ন না করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।
পরিষদের মুখপাত্র রবিনা শামদাসানি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “বাংলাদেশ সরকার দেশটির বিশিষ্ট ও সম্মানিত মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন অনুমোদন না করায় আমরা উদ্বিগ্ন।”
নবায়নের শর্ত পূরণ করতে না পারার কথা তুলে ধরে ‘অধিকার’র নিবন্ধন নবায়ন আবেদন নামঞ্জুর করার কথা জানিয়েছে এনজিও ব্যুরো।
২০১৫ সালের ২৫ মার্চ এনজিও ব্যুরোতে অধিকারের নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর কয়েক মাস আগে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর তারা নিবন্ধন নবায়নের আবেদন করে।
ওই চিঠিতে অধিকারের সব হিসাবের লেনদেন বন্ধ রাখতে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংককেও চিঠি দিয়েছে এনজিও ব্যুরো।
এর পাঁচ দিন পর শুক্রবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিবৃতিতে নিবন্ধন নবায়ন না করায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি অধিকারের অ্যাকাউন্ট সচল করারও আহ্বান জানানো হয়েছে।
২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ভণ্ডুলের অভিযান নিয়ে ’অধিকার’ প্রকাশিত প্রতিবেদন নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
সেদিনের যৌথ অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার; যদিও সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।
এরপর অধিকারের সম্পাদক শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুরকেও ওই সময় গ্রেপ্তারও করা হয়েছিল। এখন মামলার দুই আসামি আদিলুর ও এলান জামিনে রয়েছেন।
