২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছিলায় জুতা কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার বছিলায় একটি জুতা তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 09:36 AM

Updated : 02 Aug 2022, 01:43 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সোমবার রাত ১০টার দিকে বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ওই জুতা কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান দেওয়ান আজাদ।