২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় পুড়ল ১৬ দোকান

রাজধানীর মেরুল বাড্ডায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 09:47 AM

Updated : 14 Jul 2022, 06:18 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে একটি টিনশেড মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে ১৬টি টিনশেড দোকান পুড়ে যায়, যার মধ্যে পাইপের, গ্যাস সিলিন্ডারের দোকানসহ বিভিন্ন মালামালের দোকান ছিল।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটে আগুন লাগে জানিয়ে রাশেদ বলেন, সেখানে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।