২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেক হাসপাতালের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুরাতন ভবনের পরিত্যক্ত জায়গা থেকে সাদা কাপড়ে প্যাঁচানো মৃত নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2022, 07:06 PM

Updated : 02 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার সকাল ১১টায় শিশুটিকে উদ্ধার করা হয়; যার বয়স আনুমানিক এক দিন হতে পারে বলে ধারণা পুলিশের।

শাহবাগ থানার উপপরিদর্শক সুদীপ কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তখন শিশুটি মৃত বলে জানায়।

ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, "কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গিয়েছে সে ব্যাপারে জানার চেষ্টা চলছে।"