২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে 'গ্রেট ওয়াল' মার্কেটে আগুন

রাজধানীর সদরঘাটে 'গ্রেট ওয়াল’ মার্কেটের ষোড়শ তলায় আগুন লেগেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2022, 09:43 PM

Updated : 29 Apr 2022, 12:02 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, শুক্রবার রাত ৮টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

ওই মার্কেটে প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আছে। স্থানীয়রা জানিয়েছেন, এটি ওই এলাকার সবচেয়ে বড় মার্কেট।