২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2022, 11:21 PM

Updated : 02 Aug 2022, 03:19 PM

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নজরুল ইসলাম ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এবং ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন।