২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 03:04 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে মৃত্যু হয় হাসান আরিফের। তার বয়স হ‌য়ে‌ছিল ৫৬ বছর।  

গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত চার মাস ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।