শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শিরোনামের এই কনসার্টে মঞ্চে গাইবেন বিশ্বের সঙ্গীত জগতের বড় তারকা এ আর রহমান।
এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কনসার্ট বিকাল ৫টার দিকে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনার মধ্য দিয়ে।
এরপর মঞ্চে এসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী মমতাজ; পরে আবারও এই গান গেয়ে শোনান তিনি।
পরবর্তীতে একে একে ‘না জানি কোন অপরাধে’, ‘মরার কোকিলে’, ‘মায়া ঘেরা ভবের জালে আমার কইরা বন্দি’ ও ‘আগুনের গোলা’ গান গেয়ে শোনান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
মমতাজের পর মঞ্চে আসার কথা রয়েছে অস্কারজয়ী এ আর রহমানের। টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন তিনি। এবারের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করার কথা রয়েছে তার।
