২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে গৃহবধূ হত্যায় গ্রেপ্তার ৩

রাজধানীর সবুজবাগে গৃহবধূ তানিয়া আফরোজ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন এসির টেকনিশিয়ান বাপ্পিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 05:43 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. আ. আহাদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজনের নাম বাপ্পী (৩১), সুমন হোসেন হৃদয় (২২) ও রুবেল (৪২)।

গত শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানা এলাকার বেগুনবাড়ি মাস্টার গলির চারতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে তানিয়া খুন হন।

পুলিশের ধারণা, এসি ঠিক করার জন্য বাসায় এসে জিনিসপত্র লুট করে টেকনিশিয়ান বাপ্পি।

লাশ উদ্ধারের সময় নিহতের তিন বছর বয়সী মেয়ে এবং ১০ মাসের ছেলেকে রক্তমাখা অবস্থায় পাওয়া যায় সেখানে। তানিয়ার স্বামী মাইনুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির কারণে সেখানে অবস্থান করছিলেন।

আরও পড়ুন

গৃহবধূ হত্যা: এসির টেকনিশিয়ান শনাক্ত, খুঁজছে পুলিশ  

৩ বছরের শিশুটি পাশের বাড়িতে মায়ের খুনের খবর দেয়: পুলিশ  

ঢাকার সবুজবাগে ‘রক্তাক্ত অবস্থায়’ গৃহবধূর লাশ উদ্ধার  

মায়ের হত্যাকাণ্ড দেখে চুপচাপ শিশুটি, উদ্বিগ্ন বাবা