২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ভবনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার ইসলামপুরে একটি ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 03:10 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার জানান, সোমবার দুপুর ২টা ১০ মিনিটে আহসানউল্লাহ রোডের রয়েল টাওয়ারে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের আটটি ইউনিট সেখানে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় বেলা ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আটতলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়র সার্ভিস। এ ঘটনায় কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।