‘মনের সুখে আঁকি’র বিজয়ী যারা
৩০০ শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত ‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘পোলার আইসক্রিম-ফ্যান্টাসি কিংডম মনের সুখে আঁকি’ প্রতিযোগিতার তিন গ্রুপ থেকে বিজয়ী নয় জনের নাম ঘোষণা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বর্ণ পদক পেয়েছেন ‘ক’ গ্রুপ থেকে জাসিয়া বিনতে জাসিম, ‘খ’ গ্রুপ থেকে মুশাররাত ইসলাম, ‘গ’ গ্রুপ থেকে নাজিফা উমাইরা।
রৌপ্য পদক পেয়েছেন ‘ক’ গ্রুপ থেকে ওয়াকিদা আহমেদ, ‘খ’ গ্রুপ থেকে তাকওয়া মল্লিক রিদোয়া, ‘গ’ গ্রুপ থেকে আল- মুমিনুর।
ব্রোঞ্জ পদক পেয়েছেন ‘ক’ গ্রুপ থেকে সুসানা হাওলাদার আরশী, ‘খ’ গ্রুপ থেকে স্বস্তি চৌধুরী, ‘গ’ গ্রুপ থেকে আল মাউন।
তিন গ্রুপের বিজয়ীদের পদক, সনদ ও বই বিতরণ করা হয়েছে; তাদের পাশাপাশি প্রতি গ্রুপ থেকে সেরা ১০ প্রতিযোগীকে সনদ, বই প্রদান করা হয়েছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
পুরস্কার বিতরণী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মুকুল কুমার বাড়ৈ, শিল্পী দেবাশীষ পাল, শিল্পী নেওয়াজ আহাম্মেদ।
আরও উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে অনুপ কুমার সরকার, নির্বাহী পরিচালক (বিপণন), মেজর মনজুর উদ্দিন (অব.), মহাব্যবস্থাপক এম মাহ্ফুজুর রহমান, হেড অব মিডিয়া অ্যান্ড পিআর উজ্জল কুমার বসাক, ঢাকা আইসক্রিম ইন্ডাট্রিজ লি.(পোলার আইসক্রিম) পক্ষে কাজী সাইফুল ইসলাম, হেড অব এইচআর অ্যান্ড ডিস্ট্রিবিউশন সৈয়দ জহুরুল আলম রোমন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সুরঞ্জন কুমার সাহা।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও পোলার আইসক্রিম।
