২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে লঞ্চে আগুন

ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নোঙ্গর করে থাকা একটি খালি লঞ্চে আগুন লেগেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:14 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

রোববার বেলা পৌনে ১১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘এমভি অ্যাডভাঞ্চ-৯’ নামের ওই লঞ্চটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র কর্মচারী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চটি ভোর ৪টার দিকে যাত্রী নিয়ে সদরঘাটে পৌঁছায়। যাত্রী নামানোর পর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামতের সময় আগুন লেগে যায়।

তিনি বলেন, “লঞ্চটির মালিকের নাম নিজাম উদ্দিন। আগুন যেভাবে লেগেছে, তাতে বেশ ক্ষতি হতে পারে।”