সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সাহাবুদ্দীন আহমদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি প্রয়াত সাহাবুদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান সাহাবুদ্দীন আহমেদ। তার বয়স হয়েছিল ৯২ বছর।
নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রপতি করেছিল তাকে।
২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।
