২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক কারবারের অভিযোগে প্রাইভেট কারসহ যুবক গ্রেপ্তার

মাদক কারবারের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিল এবং প্রাইভেট কারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 11:18 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

শুক্রবার বিকালে দনিয়া পলাশপুর এলাকা থেকে মো. সালমান (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তার কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে র‍্যাব- ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

“সালমান একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।” 

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।