২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় প্লাস্টিক পাইপের কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার মাজেদ সরদার লেইন এলাকায় একটি প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগার পৌনে এক ঘণ্টা পর নিভেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 06:14 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ‘বাবা মার দোয়া’ নামে এ কারখানায় আগুন ধরে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে কাজ করে বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।