২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের চিত্রাঙ্কন

ছবি এঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছে একদল পথশিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 10:49 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম  ফটকে  উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত ও তার বন্ধুরা।

প্রতিযোগিতায় ৪২ জন পথশিশু অংশগ্রহণ করে, যার মধ্যে পাঁচজনকে পুরস্কৃত হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলো- ইয়াসিন (১৪), ফাহিমা (১০) ইয়াসিন (১২), শরিফ (১০) ও শান্তা (১২)। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমন কুমার বৈদ্য ও শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক মো. আক্তারুজ্জামান সিনবাদ। তানভীর হাসান সৈকত বর্তমানে ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম ফটকে তিনি উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন সম্পর্কে সৈকত বলেন, “বঙ্গবন্ধু তার জন্মদিন পালন করতেন না। শিশুদের যেহেতু তিনি ভীষণ স্নেহ করতেন, তাই জন্মদিন শিশুদের সঙ্গে কাটাতেই পছন্দ করতেন তিনি। “তার জীবদ্দশায় জন্মদিনে শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাত। শিশুদের ভালবাসায় সিক্ত হয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতেন শেখ মুজিবুর রহমান।” পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, “তাদের আঁকা ছবি দেখে সবাই অবাক হয়েছে, তারা তেমন সুযোগ না পেয়েও সুন্দর সুন্দর ছবি এঁকেছে।

“বিচারকরাও বলেছেন, এসব শিশুর মধ্য অসামান্য অবদান রয়েছে। শুধু পথশিশু বলে তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারছে না। আমরা বিজয়ী পাঁচজনকে আর্টবক্স উপহার দিয়েছি, যাতে তারা আরও সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে।”