২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার মিরপুরে একটি পাঁচতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 03:15 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার দুপুর দেড়টার দিকে মিরপুর দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট সেখানে গিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোজিনা বলেন, “ওই তলায় লেপ তোষক তৈরি করা হত, উপরের তলাগুলো আবাসিক। আগুন কীভাবে লেগেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

আগুনে কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।