২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কাজলায় জুতা কারখানার আগুন নিভেছে

ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় জুতার কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 06:42 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শনিবার দুপুর ২টা ২০ মিনিটে মৃধা বাড়ি এলাকার ‘নাবিল ফুটওয়্যার’ এর টিনশেড কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ডেমরা ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৬টি ইউনিট সেখানে গিয়ে বিকাল সাড়ে ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।”