২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমসি শিক্ষক সমিতির সভাপতি দেবেশ, সম্পাদক হারুন

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে ডা. দেবেশ চন্দ্র তালুকদার সভাপতি এবং অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী হারুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 05:24 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল আলম। 

সমিতির কার্যকরি পরিষদের ২৫টি পদের বিপরীতে এবার প্রার্থী ছিলেন মোট ৪৪ জন। ৪৩৩ ভোটারের মধ্যে ৪০৪ জন ভোট দিয়েছেন।

ডা. দেবেশ চন্দ্র তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন ২৪৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুল হানিফ টাবলু পেয়েছেন ১৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ডা. আহমেদ হোসেন চৌধুরী হারুন বিজয়ী হয়েছেন ১৭৫ ভোট পেয়ে। এ পদের বাকি প্রার্থীদের মধ্যে ডা. হাসানুর রহমান ৩৪ ভোট, ডা. যায়েদ হোসেন হিমেল ৭৮ ভোট এবং ডা. আবুল হাসনাত মোহাম্মদ আফজালুল হক ৯৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল ফাত্তাম রুমি, মহিউদ্দিন মাতু্ব্বর ও জাহিদুল ইসলাম। ইশতিয়াক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, প্রদ্যোৎ কুমার সাহা কোষাধ্যক্ষ, নাজমুল হক মাসুম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া এহসান উদ্দীন খান দপ্তর সম্পাদক, সুদীপ রঞ্জন ঘোষ বিজ্ঞান সম্পাদক, অখিল রঞ্জন বিশ্বাস সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক, মোরাদ হোসেন প্রকাশনা সম্পাদক, তাহমিনা হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং রত্মা পাল আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- ইফফাত আরা সামসদ, সৈয়দ গোলাম মোগনী মাওলা, খোরশেদ আলম,এ জেড এম মাহফুজুর রহমান, চৌধুরী মোহা. মুশফিকুর রহমান, মাহবুবুর রহমান কচি, ফজলে এলাহী, সৈয়দ আব্দুল আদিল, সুজিত কুমার সরকার, সারোয়ার আলম বিজয় ও পঙ্কজ কান্তি দে।