খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন তরুণী
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ল এক তরুণীর দুই পা।
রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে খিলগাঁও রেলগেইট এলাকায় ওই তরুণীকে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়।
“দুর্ঘটনায় হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি জানিয়ে এসআই মেহেদী বলেন, “বয়স আনুমানিক ২৫ হবে।পরনে আছে সাদা রঙের কামিজ ও ছাই রঙের সালোয়ার।
ওই তরুণী ‘মানসিক ভারসম্যহীন’ অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা।
