২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের প্রতি উদারতা দেখিয়েছে বাংলাদেশ: আলোয়সিয়াস জন

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ উদারতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি জেনারেল ড. আলোয়সিয়াস জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 09:49 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি জেনারেল গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন।

তিনি বলেন, “রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তচ্যুত নাগরিকদের প্রতি যে উদারতা দেখিয়েছে এবং কারিতাস বাংলাদেশ এর সেবা নিয়ে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার প্রতি একাত্মতা প্রকাশ করা এবং কারিতাস বাংলাদেশের গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপনে সামিল হওয়াই আমার সফরের উদ্দেশ্যে।”

আলোয়সিয়াস জন বলেন, “কারিতাস বাংলাদেশে স্বাধীনতার সূচনা লগ্ন থেকে দরিদ্র জনগণের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। ১৯৯২ সাল থেকে কারিতাস বাংলাদেশ সম্পর্কে জানি। যে কোনো দুর্যোগে সহায়তা দেয়ার যে সক্ষমতা এই সংস্থার রয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”

প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কারিতাসের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, পরিচালক (কর্মসূচি) জেমস্ গোমেজ ও পরিচালক (অর্থ ও প্রশাসন) যোয়াকিম গমেজ উপস্থিত ছিলেন।

কারিতাস বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আগামী শনিবার তিনি বাংলাদেশ থেকে ফিরে যাবেন।