বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে বাপ্পি লাহিড়ী মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ভারতীয় সিনেমার গানে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডের ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি এবং কলকাতার অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম সিনেমার গানে তিনি সুর দিয়েছেন, গেয়েছেন একাধিক গান।
