২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর দারুস সালাম ও ভাষানটেক এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 12:48 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মেহেদী হাসান মামুন (৩৬), মো. তানভীর (১৮), মো. সুমন (৩০) ও মো. ইমরান (১৯) নামের ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সেখানে বলা হয়, গ্রেপ্তররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বলেছে, তারা ওইসব এলাকায় গাড়িচালক ও ফল ব্যবসায়ীদের কাছ থেকে ‘নিয়মিত চাঁদা নিত’; চাঁদা দিতে না চাইলে গাড়ি ভাঙচুর করাসহ বিভিন্ন হুমকি দিত।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজধানীর বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ছিনতাই করে টাকা-পয়সা, মোবাইল সেটসহ দামি মালামাল কেড়ে নেয়। এরা বিভিন্ন বাস, ট্রাক কাউন্টার বা সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রেপ্তার চারজন এ ধরনের চক্রেরই সদস্য।”