২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর টিটিপাড়া রেলগেইটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 02:41 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে, তার পরনে ছিল জিন্স ও সাদা-খয়েরি টি শার্ট।

ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে টিটিপাড়া জামে মসজিদ সংলগ্ন রেলগেইটে একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে বলে জানান এএসআই আনোয়ার।