ঢাকার কাপ্তানবাজারে আগুনে দোকানকর্মীর মৃত্যু
ঢাকার কাপ্তানবাজারের কসাইপট্টিতে অগ্নিকাণ্ডে মারা গেছেন একজন।
নিহতের নাম মো. ইয়াসিন (২১), তার বাড়ি কিশোরগঞ্জ। তিনি ‘ভূঁইয়া মটরস’ নামে একটি দোকানের কর্মচারী ছিলেন।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার পর তল্লাশির সময় ইয়াসিনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।”
আগুনে কসাইপট্টির মুদি দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
