কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে চুরি
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে।
শনিবার সকালে প্রতিদিনের মত কর্মচারীরা এসে দোকান খুলতে গিয়ে দেখে দোকানের তালা ভাঙা দেখতে পান।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শপিংমলের চারতলায় বেস্ট অ্যান্ড বেস্ট ও মোহনা জুয়েলার্সে চুরি হয়।
“চোরেরা তালা ভেঙ্গে স্বর্ণ এবং টাকা নিয়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করছে। তবে কি পরিমাণ নিয়ে গেছে, তারা তা হিসাব করে জানাবে।”
ওই শপিংমলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, কর্মচারী ও নৈশপ্রহরীসহ সকলের তালিকা তৈরিসহ তদন্ত চলছে বলে তিনি জানান।
