২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফল, মিষ্টি উপহার

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 06:53 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে তাদের কাছে এসব শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

রাষ্ট্রীয় দিবস ও উৎসবের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন তারা।