দূরপাল্লার বাস ছাড়ছে না
সকালে রাস্তায় গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন চলাচল বাড়তে থাকে।
বিএনপির ডাকা আধাবেলা হরতালের সকালে রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সকালে রাস্তায় গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন চলাচল বাড়তে থাকে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সারা দেশে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ২টা এই হরতাল করছে ১৮ দলীয় জোট।
সকালে গাবতলী বাস টার্মিনালে ঢোকার মুখে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীদের দেখা গেলেও হরতাল সমর্থকদের দেখা যায়নি।
গাবতলী থেকে থেকে সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বলে বিভিন্ন পরিবহন কাউন্টারের কর্মীরা জানান।
গাবতলী এবং মিরপুর এলাকায় লোকাল বাসও চলছে সীমিত। অফিসগামী যাত্রীদের ভিড়ও কম।
এদিকে সকাল ৯ টা পর্যন্ত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনা ঘাট ও গৌরীপুরের উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেলেও অধিকাংশ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বাসচালক হিরণ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তাটুকু খুবই অনিরাপদ। এই পথে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটে।
এদিকে সদরঘাটে লঞ্চ চলাচলের গতি ‘স্বাভাবিক’ রয়েছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজকে জানান, “সকাল ৮টা পর্ন্ত ৩টা লঞ্চ ছেড়ে গেছে, ফিরে এসেছে ১৫টি। তবে যাত্রীসংখ্যা কম।”
