২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 05:19 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

এক শোকবার্তায় তিনি প্রয়াত একাব্বর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টাঙ্গাইলের সাংসদ একাব্বর আর নেই  

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান একাব্বর হোসেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।