২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার তেজগাঁওয়ের ডিসি বিপ্লব কুমার সরকার

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 09:26 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ পদে পদায়নের আগে বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন।

গত ১৮ অক্টোবর তাকে ডিএমপিতে ফিরিয়ে আনা হয়।

তারও আগে বিপ্লব কুমার ডিএমপির তেজগাঁও বিভাগেরই ডিসি পদে ছিলেন। ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুরের পুলিশ সুপার করা হয়।

একই আদেশে তেজগাঁও বিভাগের বর্তমান উপ-কমিশনার মো. শহিদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে আর টাঙ্গাইল পুলিশ সুপার পদ থেকে ডিএমপিতে ফিরিয়ে আনা উপ-কমিশনার সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।