কনস্টেবল নিয়োগ: আইজিপির সই জালের অভিযোগে গ্রেপ্তার ২
পুলিশ প্রধান বেনজীর আহমেদের সই জাল করে কনস্টেবল পদে নিয়োগের সুপারিশ করার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এতে বলা হয়, আইজিপির স্বাক্ষর জাল করে ‘ট্রেইনি রিক্রুট’ কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে গত ২১ অক্টোবর বাগেরহাটের পুলিশ সুপারের কাছে ওই দুইজন চিঠি দেয়।
প্রাথমিক তদন্তেই সুপারিশটি ভুয়া প্রমাণিত হওয়ায় পুলিশ গোপন অনুসন্ধান চালিয়ে এ দুইজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে আইজিপির স্ত্রী পরিচয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারকে ফোন করে এক কনস্টেবল নিযোগের জন্য সুপারিশ করেন এক নারী।
পরে পুলিশ বিষয়টি তদন্ত করে মিথ্যা প্রমাণ পাওয়ায় সুপারিশকারী ওই নারী রুমা আকতার ও তার স্বামী আসলাম মিয়াকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করে।
