২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ভবনের নীচে স্কুল শিক্ষার্থীর লাশ

রাজধানীর গুলশান থেকে এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 05:49 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

আনুমানিক ১৪ বছর বয়সী মেয়েটি উত্তরার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। তার বাবা একজন ব্যবসায়ী।

শুক্রবার মধ্যরাতে গুলশানের একটি বহুতল ভবনের নীচে তার লাশ পাওয়া যায় বলে গুলশান থানার ওসি আবুল হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১২ তলা ওই ভবনের ১০ তলায় ওই শিক্ষার্থী তার বাবা মায়ের সাথে থাকতেন। ধারণা করা হচ্ছে, ওই ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

“তাকে হত্যার উদ্দেশ্যে কেউ ফেলে দিয়েছে নাকি, আত্মহত্যা করেছে না দুর্ঘটনার শিকার হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।”

শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।