২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত মোয়াজ্জেম আলীর পদ্ম পদক নিলেন তার স্ত্রী

প্রয়াত কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারত সরকারের দেওয়া ’পদ্মভূষণ’ পদক গ্রহণ করলেন তার স্ত্রী তোহফা জামান আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 10:17 AM

Updated : 02 Aug 2022, 06:33 PM

সোমবার দিল্লীর রাষ্ট্রপতি ভবনে ২০২০ সালের পদ্ম পদক তুলে দেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

‘পাবলিক অ্যাফেয়ার্সে’ ভূমিকার জন্য ২০২০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ পান মোয়াজ্জেম আলী।

ভারতের পদ্ম পদক পেলেন দুই বাংলাদেশি  

গত বছর পুরস্কার তুলে দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাসে মহামারীর কারণে আনুষ্ঠানিকতা পিছিয়ে যায়।

পদক তুলে দেওয়ার ছবি প্রকাশ করে এক টুইটে ভারতের রাষ্ট্রপতি বলেছেন, পেশাদার কূটনীতিক ও বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসের সদস্য সৈয়দ আলী ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও স্থল যোগাযোগ শুরুর কাজে যুক্ত ছিলেন।

 

সাবেক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলী বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কূটনীতিক হিসেবে বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৪ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্বে ছিলেন পেশাদার এই কূটনীতিক। দায়িত্ব ছেড়ে দেশে ফেরার কয়েক দিনের মাথায় মারা যান তিনি।