স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল খোয়া, থানায় জিডি
১৭টি নথিসহ একটি ফাইল খোয়া গেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ সচিবালয়
জিডির বরাত দিয়ে তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর যোশেফ সরদার ও আয়েশা গত বুধবার কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে যায়। ওই ফাইলে ১৭টি নথি ছিল। পরদিন এসে আর ফাইলটি না পেয়ে থানায় জিডি করা হয়েছে।”
মন্ত্রণালয়ের উপসচিব (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) অতিরিক্ত দায়িত্ব (ক্রয় ও সংগ্রহ-২) নাদিরা হায়দার জিডিটি করেন।
জিডির পর পুলিশ তদন্তে কী পেয়েছে- জানতে চাইলে ওসি মওদুত বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় জিডি করা হয়। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। কাল এবিষয়ে তদন্ত করা হবে।”
